ফাইল ছবি

দাকোপে বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের

খুলনাঃ জেলার দাকোপে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আরও চার জন আহত হয়েছেন। রবিবার (১৮ জুন) সকালে এসব ঘটনা ঘটে।

বজ্রাঘাতে মৃতেরা হলেন- তিলডাংগা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৩) এবং পাইকগাছার খোরশেদ শেখ (৬০)।

তিলডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী জানান, কাকড়া বুনিয়ায় আজিজুল শেখসহ ৩/৪ জন মাছের ঘেরের রাস্তায় মাটির কাজ করছিলেন। সকাল ৭টার দিকে বজ্রাঘাত হলে একজনের মৃত্যু হয়।।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, সুজিত মন্ডলসহ ৪/৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন। বজ্রাঘাতে সুজিত মারা যান। এ সময় আহত হন একই এলাকার আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য ও শাহারিয়া বেগম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের ছেলে খোরশেদ শেখ বাঁশ বিক্রি করার জন্য বটবুনিয়া নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থান করছিলেন। এমন সময় বজ্রাঘাতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্হানীয় লোকজন তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বলেন, সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রাঘাতে তিন জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।

দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুল ইসলাম বলেন, তিন জনের মৃত্যুর সংবাদ পেয়ে টিম পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.