এইমাত্র পাওয়া

উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৪২

ঢাকাঃ উগান্ডার পশ্চিমাঞ্চলে একটি স্কুলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ থেকে ৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ জুন) এনটিভি উগান্ডা টেলিভিশন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।

তবে রাষ্ট্রীয় নিউ ভিশন পত্রিকার দাবি, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জন হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে আইএসআইএলের সাথে যুক্ত সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এক টুইটে উগান্ডা পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে পশ্চিম উগান্ডার এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ের একটি ছাত্রাবাসে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা সে সময় ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করে নিয়ে যায়। এ সময় ২৫টি মরদেহ উদ্ধার ও গুরুতর আহত আটজনকে উদ্ধার করা হয়। আহতরা বুয়েরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, অফিসাররা হামলাকারীদের ধাওয়া করেছিল। পরে সন্ত্রাসীরা কঙ্গোর দিকে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়। তবে হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে তা কর্তৃপক্ষ নির্দিষ্ট করে জানায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.