নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা ধারা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে এর সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা নির্ভর শিক্ষা দেয়া হবে। উচ্চ শিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেয়ার সুযোগ আরো বাড়ানো হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকার ঘোষিত লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা জানান উপমন্ত্রী। তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী ও অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর ড. ওমর ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবির সভাপতি আব্দুল হামিদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
