মেয়র পদে সাবেক স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন বাবা ও মেয়ে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রফিকুল ইসলাম (পাঞ্জাবি মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তার মেয়ে শারমিন আকতার (আনারস মার্কা) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটারদের মাঝে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাবা ও মেয়ে।

তালোড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার আবু বক্কর সিদ্দিক জানান, ভোটে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এক্ষেত্রে বাবা সাধারণ কাউন্সিলর ও মেয়ে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাররাই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সাধারণ কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম জানান, গত পৌর নির্বাচনে সামান্য ভোটে হেরে গিয়েছিলাম। তারপর থেকেই এ ওয়ার্ডের জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছি। এবার আশা করছি জনগণ আমাকে নির্বাচিত করবেন। মেয়ে শারমিন আকতারের বিয়ে হয়েছে। স্বামীর সংসারে গেলে বাবা-মার আর কোনো দায়িত্ব থাকে না। স্বামীর পরামর্শে সে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। আর মেয়ে সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার ভোটে কোনো প্রভাব পড়বে না।

সংরক্ষিত ২ নম্বর আসনের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী শারমিন আকতার জানান, স্বামীর প্রেরণায় আমি দীর্ঘদিন ধরে ৩টি ওয়ার্ডের জনগণের সুখ-দুঃখের সাথী হয়েছি। ওয়ার্ডবাসীদের যে কোনো বিপদ আপদে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। জনগণ চেয়েছে বলেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। বাবা তার যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাঠে বাবা কারণে আমার ভোটের ওপর কোনো প্রভাব পড়বে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.