ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জুন)। চলবে ১৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
বুধবার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ১২ টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) থেকে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
১২টি বিষয় হচ্ছে-
ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি। এই প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। ৩০ আগস্ট থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন- (ফোন-০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩, ০১৬৭৩৮৩৬০৯৪)
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
