খুলনাঃ স্কুলে মূল্যায়ন পরীক্ষা দিতে এসে খুলনার ডুমুরিয়াতে হিট স্ট্রোকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুল ছাত্রের নাম সুরঞ্জিত বসাক। তিনি জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের অনুপতি বসাকের ছেলে এবং রংপুর কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
গতকাল মঙ্গলবার সকালে বাংলা মূল্যায়ন পরীক্ষা দিতে স্কুলে এসে ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তার অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনুদ্যুতি মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জানামতে সুরঞ্জিত শ্বাসকষ্টের রোগী ছিলো। তার অকাল মৃত্যুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা গভীর ভাবে শোকাহত।
এদিকে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন, ছাত্রটির মৃত্যুর খবর পেয়েছি কিন্তু কি কারণে মারা গেছে তা জানতে পারিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
