নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ পুলিশের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে নরসিংদী, নীলফামারী, নওগাঁ, শেরপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরে নতুন এসপি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা। আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখায়, মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেলে বদলি করা হয়েছে।
আরো একটি প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এর এসপি মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, অ্যান্টিটেররিজম ইউনিটের এসপি মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলকে শরীয়তুপুরে বদলি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
