ঢাকাঃ দেশে তালাক দেয়ার প্রবণতা বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে তালাকের হার দাঁড়িয়েছে এক দশমিক ৪ শতাংশ। যা আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিলো শুন্য দশমিক ৭ শতাংশ। আর ২০২০ সালে ছিলো শুন্য দশমিক ৮ শতাংশ। যা ২০১৮ সালে ছিলো শুন্য দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে শহরের তুলনায় গ্রামে তালাকের হার বেশি। শহরে ২০২২ সালে দেশে প্রতিহাজারে তালাকের হার ১ টি। এসময়ে গ্রামে তালাকের হার এক দশমিক ৫ শতাংশ। ২০২১ সালে এই হার ছিল গ্রামে শুন্য দশমিক ৮ শতাংশ এবং শহরে ছিলো শুন্য দশমিক ৫ শতাংশ।
এদিকে গত ৫ বছরের মধ্যে ২০২২ সালে শিশু মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে প্রতিহাজার জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে ৩১ জন শিশু মারা গেছে। এর আগের তিন বছরে মারা গেছিলো ২৮ জন শিশু। ২০১৮ সালে ছিলো ২৯ জন।
প্রতি হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে পুরুষ শিশু। ২০২২ সালে প্রতি হাজারে ৩৩ জন পুরুষ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নারী শিশুর মৃত্যু হয়েছে ২৯ জন।
প্রতিবেদন অনুযায়ী, ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার শহরের তুলনায় গ্রামে বেশি। ২০২২ সালে শহরে যেখানে প্রতি হাজারে ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে, সেখানে গ্রামে মৃত্যু হয়েছে ৩২ জন শিশুর।
তবে কমেছে মাতৃমৃত্যুর হার কমেছে। ২০২২ সালে জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে প্রতিলাখে মাতৃমৃত্যু হয়েছে ১৫৬ জনের। যা ২০২১ সালে ছিলো ১৬৮ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
