ঢাকাঃ দেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর।
মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২ এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৪ বছর। আর সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪।
বিবিএস জানায়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০ দশমিক ৬ বছর। এ ছাড়া মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪ দশমিক ১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২ বছর।
অনুষ্ঠানে বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
