এইমাত্র পাওয়া

প্রাথমিকে এইচএসসি পাসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬ ও ২০তম গ্রেডে ৭০৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ জুলাই।

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৪২
যোগ্যতা: সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্যাবলি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইট ও টেলিটকের এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.