নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমের তথ্য ই-মেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (১১ জুন) সারাদেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে মনিটরিং ও ইভ্যালুয়েশন উইং। জানা গেছে, অ্যাপে কারিগরি ত্রুটি থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দপ্তরটির পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং মাঠ পর্যায়ের শ্রেণি শিক্ষকদের এমএমসি অ্যাপের মাধ্যমে আপলোড করা ক্লাসের ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করে থাকে।
কিন্তু এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে মাঠ পর্যায়ের কোনো শ্রেণি শিক্ষক তাদের গৃহীত এমএমসি ক্লাসগুলো আপলোড দিতে পারছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের এপিএর অন্যতম সূচক হলো মাঠ পর্যায় থেকে পাওয়া এমএমসি ক্লাস যা প্রতিবেদন আকারে ত্রৈমাসিক ভিত্তিতে অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
ওই চিঠিতে সব আঞ্চলিক উপপরিচালককে (মাধ্যমিক) তাদের নিজ নিজ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নেওয়া এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে তা সারসংক্ষেপ আকারে সংযুক্ত ছক মোতাবেক আগামী ২ জুলাইয়ের মধ্যে ইমেইলে (director.mew@gmail.com) পাঠানোর জন্য বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
