ঢাকাঃ তীব্র দাবদাহের কারণে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করার পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।
রবিবার (১১ জুন) থেকে যথা নিয়মে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার সব শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
এর আগে তীব্র গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। একদিন পরে ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসারও পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি জানিয়েছে, আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।
মানতে হবে যেসব নির্দেশনা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।
শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।
শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে;
শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।
শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
