নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সকল সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন। আবেদনের এ ধাপে বিসিএস ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন৷
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
