গরমে অসুস্থ ভিকারুননিসার ৭ ছাত্রী, নেওয়া হলো হাসপাতালে

ঢাকাঃ তীব্র দাবদাহে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অসুস্থ হয়ে পড়েছে সাত ছাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মূল ক্যাম্পাসের সাত ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

তিনি বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী গরমে ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই। পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তাদের মধ্যে একজনের বাড়ি মিরপুর।

সে হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন। চলমান তীব্র গরমে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় উদ্ভূত এমন পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.