নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ। আর রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ড ওই দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
অপর দিকে অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ চাপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে অধ্যক্ষ ছিলেন। তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
