সৌদি আরব দিচ্ছে ২৫৬টি স্কলারশিপ

ঢাকাঃ সৌদি আরবের নাগরিক নয় এমন বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দেশটি। আগ্রহী শিক্ষার্থীদের সৌদি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্বাস্থ্য-সম্পর্কিত বিভাগ ছাড়া অন্য যেকোনো বিভাগে পড়ার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৫৬টি স্কলারশিপ বরাদ্দ দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতির শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।

স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়গুলো হলো: 

  • ইসলামিক ইউনিভার্সিটি
  • কিং সৌদ ইউনিভার্সিটি
  • তায়েফ ইউনিভার্সিটি
  • প্রিন্স সাত্তাম বিন আব্দুল আজিজ ইউনিভার্সিটি
  • উম্ম আল কুরা ইউনিভার্সিটি
  • জেদ্দা ইউনিভার্সিটি
  • কিং ফয়সাল ইউনিভার্সিটি
  • শাকরা ইউনিভার্সিটি
  • ইমাম আব্দুর রহমান আল ফয়সাল ইউনিভার্সিটি
  • জাজান ইউনিভার্সিটি
  • কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব হাইল
  • প্রিন্সেস নৌরা ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব আল মাজমা
  • আল জৌফ ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব হাফি আল বাতিন
  • কাশিম ইউনিভার্সিটি
  • তাবুক ইউনিভার্সিটি
  • তাইবা ইউনিভার্সিটি
  • নাজরান ইউনিভার্সিটি
  • নর্দান বর্ডার ইউনিভার্সিটি
  • আল বাহানা ইউনিভার্সিটি
  • কিং খালিদ ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব বিশা।

আবেদনের পদ্ধতি
সৌদি ইউনিভার্সিটির এই লিংকে (studyinsaudi.moe.gov.sa) প্রতিটি ইউনিভার্সিটির জন্য আলাদা ওয়েবসাইট পাওয়া যাবে। সেখানে গিয়ে লগইন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। পরে সেখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যাবে।

যেসব বিষয়ে স্কলারশিপ দেওয়া হবে: 
পলিটিকস, আইন, এডুকেশনাল  স্পেশালিটিজ, বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অ্যাগ্রিকালচার, রিলিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশন এবং  মিডিয়া

ভর্তির আবেদনের যোগ্যতা: 

  • স্নাতক পর্যায় ও আরবি ভাষা ইনস্টিটিউটের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হবে।
  • স্নাতকোত্তরে স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • পিএইচডি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
  • আবেদনকারী কোনো শিক্ষার্থী যদি এর আগে অন্য কোনো সৌদি স্কলারশিপ পেয়ে থাকেন, তবে তিনি এই স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  • সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দক্ষ কোনো কর্তৃপক্ষের সত্যায়িত হতে হবে।

শিক্ষার্থী সৌদি আরবের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হলে তিনি আবেদন করতে পারবেন না।

এ ছাড়া শিক্ষার্থীকে অবশ্যই স্কলার প্রদানকারী কর্তৃপক্ষের দ্বারা নির্দেশিত ও নির্ধারিত স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন। অফিশিয়াল ওয়েবসাইট লিংক

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.