এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রম মুল্যায়ন সম্পর্কে কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শিক্ষাক্রম -২০২২ বিস্তরণে শিক্ষাক্রম মূল্যায়ন নির্দেশিকা ও শিক্ষকদের করণীয় শীর্ষক অনলাইন কর্মশালা গতকাল ৩১ মে ২০২৩ অনুষ্ঠিত হয়। সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশ ও আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহ জেলাএর আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর মশিউজ্জামান, সদস্য, এনসিটিবি, প্রফেসর ড. তারিক আহসান, আই. ই. আর. ঢাকা বিশ্ব বিদ্যালয়, মোহাম্মদ কবির হোসেন, প্রকল্প পরিচালক, দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে, আইসিটি ডিভিশন,মির্জা মোহাম্মদ দিদারুল আনাম,সহকারী অধ্যাপক(শিক্ষা), ঢাকা বিশ্ব বিদ্যালয়, আফিয়া সুলতানা পিনা, শিক্ষা অফিসার, ইউনিসেফ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশ এর আহবায়ক জনাব মোঃ খুরশিদ আলম তালুকদার, সঞ্চালনা করেন, সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশ এর যুগ্ম-আহবায়ক জনাব মুহাম্মদ গোলাম হক।

জুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সারাদেশ থেকে ৩০০জন শিক্ষক অংশ নেন। এছাড়াও আইসিটি শিক্ষক ফোরাম এর ফেইসবুক পেইজ থেকে ১৪ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এ কর্মশালা থেকে সারা দেশে চলমান ৬ষষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মুল্যায়নের বিষয়টি নিয়ে বক্তাগন বিষদ ব্যাখ্যা দেন এবং শিক্ষকদের ন্যায়, সততা ও মুল্যবোদের ভিত্তিতে টিজি অনুযায়ী চুড়ান্ত মুল্যায়ন করে তার রেকর্ড রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.