শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ এনজিও সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : প্রকল্প পরিচালক। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : সমাজবিজ্ঞান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি বা অন্য কোন প্রাসঙ্গিক বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা এমবিবিএস পাস।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ৭-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় ভাষায় পারদর্শিতা থাকতে হবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের বাইরে কাজের এবং ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : ৭০০০০-৮০০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ জুন, ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
