ঢাকাঃ সরকারি খরচে আকাশপথে ‘প্রথম শ্রেণিতে’ (বিজনেস ক্লাস) বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তাদের পক্ষ থেকে বলা হয়, কভিড-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নানামুখী পদক্ষেপের আওতায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়ে গত বছর ১২ মে একটি পরিপত্র জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে গত বছর ১৯ সেপ্টেম্বর এক আদেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের শর্ত কিছুটা শিথিল করে সরকার। এরপর সীমিত আকারে কর্র্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তাদের বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপর ৯ নভেম্বর আবারও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
