এইমাত্র পাওয়া

এক সময় গরিব ছিলাম, আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের: অর্থমন্ত্রী

ঢাকাঃ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আমিও গরিবের সন্তান। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।

বৃহস্পতিবার (১ জুন) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমি বাজেট সম্পর্কে যতবার আলোচনা করেছি, প্রত্যেকবার একটি কথা বলেছি যে, উইন উইন সিচুয়েশন; আমিও গরিবের সন্তান ছিলাম। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে অর্জন কিছু করব এটা আমরা চাই না। আমরা চাই…সবাইকে নিয়ে সবার জন্য আমরা বাজেটটি করেছি।

তিনি বলেন, আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রায়। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকবো না, আমরা হারবো না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাবো না, আমরা হারাবো না।

কোনো আক্ষেপ আছেন কি না; যেটা চেয়েছিলেন কিন্তু পারেননি—জানতে চাইলে তিনি বলেন, কিছু বাকি নেই।

দরিদ্রদের জন্য বাজেটে কী থাকবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড়! এটাতে একদম আমরা দুই হাত উজাড় করে দিয়ে আমরা সাহায্য করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.