এইমাত্র পাওয়া

রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক গাইবান্ধার মিজানুর

গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মোঃ মিজানুর রহমান রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক পর্যায়ে) নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে মো. মিজানুর রহমান নিজেই এ প্রতিবেদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৭ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আবদুল মতিন লস্কর এবং উপ-পরিচালক মো. উমর ফারুক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাঁকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে অনূভুতি জানতে চাইলে মো. মিজানুর রহমান বলেন, এ সফলতা আমার একার নয়। বরং পরিবার ও আমার প্রতিষ্ঠানের এবং রংপুর বিভাগের শিক্ষা পরিবারের সবার। এ অর্জন আমাকে ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত করেছে।

শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক, যুগোপযোগী, সংস্কৃতিমনা ও নতুন কারিকুলামের আলোকে একুশ শতকের উপযোগী স্মার্ট বাংলাদেশের নাগরিক করে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, এ স্বীকৃতি দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সারা বাংলাদেশের শিক্ষকদের অভিনন্দনে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারেন এজন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.