কুমিল্লাঃ জেলার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা রৌশন বিনতে শফিক (৪৪) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
শুক্রবার (১৯ মে) সকাল পৌনে ৯ টার দিকে লাকসাম পৌরসার সামনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯ টার দিকে পৌরসভার সামনে দিয়ে যাওয়া লাকসাম-নোয়াখালী রেললাইন পার হচ্ছিলেন ওই শিক্ষিকা। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্ত: নগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় পড়ে গিয়ে ট্রেনের চাকার নিচে চলে যান তিনি। এতে দেহ থেকে মাথা এবং একটি পা বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সূত্র জানায়, নিহত ওই শিক্ষিকার বাবার বাড়ি পাশবর্তী মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শফিকুল হোসেনের মেয়ে। তাঁর বাবাও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চাকুরির সুবাদে তিনি উত্তর লাকসামে একটি বাসায় ভাড়া থাকতেন।
এই ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
