ঢাকাঃ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিতে স্কুল ফাঁকি দিয়ে, ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্প করে অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরোনো সেসব স্মৃতি।
রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথমবারের মতো পাবনা যান তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে নিজ এলাকায় গেলেও তিনি ভুলে যাননি ফেলে আসা সেই দিন এবং তার বাল্য বন্ধুদের। এলাকায় ফিরে তিনি শৈশবের স্মৃতি রোমন্থন করেন। ময়রার দোকানে মিষ্টি খেতে যান।
লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড।
দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
