কুমিল্লাঃ জেলার লাকসাম থেকে অপহৃত মাদ্রাসার ৬ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় জংশন এলাকার থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় রবিবার (১৪ মে) লাকসাম থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
লাকসাম থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় জংশন এলাকার আজমিরি হোটেলের সামনে থেকে মানব পাচারকারী চক্রের সদস্য মোবারক হোসেন (৫০) ও ইমন খানকে (২৭) আটক করা হয়।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে চাঁদপুর ওয়ারলেস বাজারের ফজলুল উলূম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (১৩), নোয়াখালীর সোনাইমুড়ি আমলনগর এলাকার মেহেরাজ হোসেন (১৪), ঢাকা মুগদার মারকাজুল কওমী মাদ্রাসার ছাত্র শরিফুল ইসলাম (১২), চট্টগ্রামের অলংকার মোড়ের দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমাম হাসান (১৫), চৌদ্দগ্রামের গুণবতী এলাকার জামিয়া ফারুকিয়া এমদাদুল উলূম মাদ্রাসার ছাত্র তামিম (১৫) ও চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফাহিমকে (১৫) উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত আবু সাঈদের পিতা মো. শাহীন খান বাদী হয়ে চক্রের আটককৃত ২ সদস্যসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে মানব পাচার দমন আইনে মামলা দায়ের করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
