এইমাত্র পাওয়া

আকর্ষণীয় বেতনে অ্যাকশনএইডে চাকরি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইডের (এএবি) প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য ও অবিচারের বিরুদ্ধে কাজ করা। প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘ডিজাইন স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে অ্যাকশনএইডে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: অ্যাকশনএইড বাংলাদেশ

পদ: ডিজাইন স্পেশালিস্ট

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (ফাইন আর্টস/অন্যান্য)

অভিজ্ঞতা: ০৩-০৪ বছর

অতিরিক্ত যোগ্যতা: এনজিও/আইএনজিওতে কমপক্ষে ৩-৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে। স্থানীয় এলাকাভিত্তিক ভাষা জানা থাকলে অতিরিক্ত অভিজ্ঞতা হিসেবে ধরা হবে।

বেতন: ৯০,২৩০ টাকা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: কক্সবাজার

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.hotjobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.