এইমাত্র পাওয়া

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাঈন-শাহিনুর

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফেনীর সোনাগাজী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোঃ মাঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম।

১ নভেম্বর সারাদেশের ৩৯টি ভোটকেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) অ্যাসোসিয়েশনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচনের আয়োজন করা হলেও ১০টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ২৩ জন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন।

৮২০ জন ভোটারের মধ্যে ৭৩৫ জন ভোটার বিভিন্ন পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৯০ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.