এইমাত্র পাওয়া

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সাইফা

কুমিল্লাঃ কুমিল্লা জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দিচ্ছে দাউদকান্দির এক শিক্ষার্থী।

মঙ্গলবার (০৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশগ্রহণ করে সাইফা আক্তার নামে হাজতি। সে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছে।

উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.