ঢাকাঃ নারী শিক্ষার্থীকে হুমকি, স্বজনপ্রীতি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো: আবু সালেহ।
সোমবার (৮ মে) ঐ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থী সুমাইয়া আফনান নাহিন রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। এতে তিনি গত রবিবার তার নামে ঐ বিভাগের ডিন ড. হাসিবুর রহমান কর্তৃক পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে ঐ বিভাগের সাধারণ শিক্ষার্থীদের করা লিখিত অভিযোগকে বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিত উল্লেখ করে ঐ শিক্ষকের নামে একাধিক অভিযোগ তোলেন।
এতে তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে তাকে হুমকি, ষড়যন্ত্র, হেনস্তা, ক্লাস উপস্থিত থেকেও উপস্থিতিতে কম নাম্বার দেওয়ার অভিযোগ করেন। এছাড়াও অভিযোগপত্রে তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর সাথে স্বজনপ্রীতি কথা তুলে ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চেয়ে আবেদন করেন।
এ বিষয়ে অভিযুক্ত ড. মো: আবু সালেহ বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত কয়েক দিনের কার্যক্রম বিবেচনা করলেই বোঝা যায় এগুলোতে অন্যান্য শিক্ষকদের ইন্ধন করা হয়েছে কিনা।”
অভিযোগের মার্ক টেম্পারিং এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের একটি খাতা পরাপর দুইজন এক্সামিনার দেখেন এতে করে মার্ক টেম্পারিংয়ের কোন সুযোগই থাকে না এবং আমি আমার জায়গা থেকে অবশ্যই পেশাদারিত্বের সহিত কাজ করেছি।
স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “অভিযোগে উল্লেখিত শিক্ষার্থী তখন অসুস্থ ছিল তাই তার সহপাঠীরা পরীক্ষা পেছনের আবেদন দেয়। আমি বিভাগের সভাপতি হিসেবে সেই আবেদন পরীক্ষা কমিটির কাছে প্রেরণ করি এবং সেই কমিটির সম্মতি সাপেক্ষেই পরীক্ষা পেছানো হয়েছিল।”
এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, “বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন সাপেক্ষে বিষয়টির দ্রুত তদন্ত করব।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
