এইমাত্র পাওয়া

সাকিব আল হাসানের শাস্তি বন্ধের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি।। ক্রিকেট দুনিয়ায় অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক বছর নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাকিব ভক্তরা।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। সমাবেশ সাকিব ভক্তরা দাবী করেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের অহংকার সাকিব আল হাসানকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে তাকে পরিকল্পিত ভাবে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেটের প্রাণ, সাকিব আল হাসান। আর সেই সাকিব আগামী এক বছর মাঠের বাইরে থাকবে তা কিছুতেই মানতে পারছেনা তারা। সমাবেশ থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বৃহৎ কর্মসূচী পালন করার ঘোষণা দেয়া হয়। মিছিল ও সমাবেশে জুবিলী স্কুলের বর্তমান ছাত্র ছাড়াও সাবেক ছাত্ররাও অংশগ্রহণ করেন। এ সময় সাকিব ভক্ত শির্ষেন্দু বিশ্বাস, মোঃ সাফি মৃধা, সুলতান জাহিদ বিশ্বাস বক্তব্য রাখেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.