পটুয়াখালী প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ৩১ অক্টোবর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), পটুয়াখালী জেলা শাখার পৃষ্ঠপোষকতায় পটুয়াখালী জেলা সদরে গঠিত হয়েছে “মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ পটুয়াখালী “।বাংলাদেশের বিভিন্ন সরকারী এবং বে-সরকারী মেডিকেল এবং ডেন্টাল কলেজে অধ্যয়নরত পটুয়াখালী জেলার সকল শিক্ষার্থীদের মধ্যে পারস্পপারিক যোগাযোগের ক্ষেত্রে সৃষ্টি, পটুয়াখালী জেলার স্বাস্থ্যসেবা খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, ফ্রি-মেডিকেল ক্যাম্প করা, গরীব মেধাবি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা করা, ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক প্রোগ্রাম করা সহ অন্যান্য জনকল্যাণমূলক বিভিন্ন র্কাযক্রম এর একটি প্লাটর্ফম সৃষ্টি করাই এ সংগঠনরে মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ পটুয়াখালী এর সভাপতি রাসিন জামান অয়ন এবং সাধারন সম্পাদক সাজিদ আহম্মেদ দীপ্তকে মনোনীত করা হয়েছে। সহ-সভাপতি পদে ১৩জন এবং যুগ্ম সাধারন সম্পাদক ২জন সহ মোট ১৭জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এছাড়া ১৩জন মেডিকেল চিকিসৎকদের নিয়ে একটি উপদেষ্টা কার্যকরী পরিষদ গঠন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
