ঢাকাঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ মে) জেলা হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট কাইসার আব্বাস নিহতের এ তথ্য দেন।
পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার কুররাম জেলা সদরের সালোজান রোডে গুলিতে একজন মারা যায়। অপর ঘটনাটি ঘটে প্রায় ছয় কিলোমিটার দূরের একটি স্কুলে। সেখানে গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকের প্রাণহানি ঘটে।
তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে হামলার নিন্দা জানিয়েছেন পাক রাষ্ট্রপতি আরিফ আলভি।
পাকিস্তানে ইদানিং সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে সরকারের সঙ্গে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে।
এক প্রতিবেদনের বরাতে ডন জানায়, এ বছরের জানুয়ারিতে পাকিস্তানজুড়ে ৪৪টি সন্ত্রাসী হামলায় ১৩৪ জনের প্রাণহানি হয়। ২০১৮ সালের পর এটিই সর্বোচ্চ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
