ঢাকাঃ সমৃদ্ধ এবং শান্তিময় বাংলাদেশ গড়তে মহামতি বুদ্ধের অহিংসার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বৌদ্ধ ধর্মগুরু ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সততা ও নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে সবার উচিত নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
শুভ বৌদ্ধ পূর্ণিমা ২০২৩ উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা সঙ্গে ছিলেন।
আনুষ্ঠানিক বক্তব্যে সুখী সৃমদ্ধ বাংলাদেশ গড়তে বৌদ্ধ ধর্মগুরু ও নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সৎ সুন্দর জীবনের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
