সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

শেরপুরঃ জেলার ঝিনাইগাতীতে এক হাজার টাকার জন্য মো. শামীম নামে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া প্রধান শিক্ষক নূরূল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

জানা যায়, উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. শামীম। চলতি বছরের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রধান শিক্ষকের দাবিকৃত ৩ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা জমা দিয়েছিল। ১ হাজার টাকা কম দেওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেন নি প্রধান শিক্ষক নূরূল হক।

জানা যায়, শামীমের নামে ফরম পূরণ হয়েছিল। কিন্ত জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষকের সহায়তায় তার জায়গায় পরীক্ষায় অংশ নেন শাউন নামে অন্য এক শিক্ষার্থী। শাউন ঝিনাইগাতি উপজেলার জোলগাউ পূর্বপাড়া গ্রামের আব্দুর বাসিন্দা। তবে ঘটনাটি জানাজানি হলে শাওন দিন থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, প্রধান শিক্ষক নূরুল হকের এমন কাণ্ডে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি খোঁজ খবর নিয়ে মন্ত্রণালয়ে জানানোর জন্য বলা হয়েছে। আমি সেটাই করছি । তারপর মন্ত্রণালয় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

শিক্ষার্থী শামীম জানান, ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন প্রধান শিক্ষক। আর্থিক টানাপোড়ন থাকায় ২ হাজার টাকা নিয়ে প্রধান শিক্ষকের কাছে যান শামীম এবং বাকি টাকা পরীক্ষা শেষ হওয়ার আগেই দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও প্রধান শিক্ষক বকেয়া টাকা নিয়ে প্রথম দিন পরীক্ষার কেন্দ্রে থাকতে বলেন। প্রথম দিনের পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে থেকে কেন্দ্রে গিয়েও প্রধান শিক্ষককে আর খুঁজে পাননি তিনি।

প্রধান শিক্ষক নুরুল হক বলেন, ফরম পূরণের জন্য শামীমের বাড়িতে খবর পাঠানো হয়। তখন জানা যায়, শামীম এ বছর পরীক্ষা দেবে না, সে ঢাকায় চলে গেছে। এ ছাড়া এই কাজগুলো অফিস সহকারীর ভুল হলে তার হয়েছে। সে যদি ভুল করে তাহলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।

সহকারী কেন্দ্র সচিব ফজলুর রহমান বলেন, শামীমের নামে প্রথম দিনের পরীক্ষায় শাউন অংশ গ্রহণ করলেও দ্বিতীয় দিন ওই পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.