ঠাকুরগাঁওঃ জেলার পীরগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে দিনমজুর গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলেও ঘটনার তিন দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। তবে থানা পুলিশ বলছে, বিষয়টি তারা জানে না।
থানায় দায়ের করা এজাহার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত ললিত মোহনের ছেলে ও চাপড়াগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরোদ চন্দ্র রায় প্রায় ৭/৮ মাস ধরে ওই স্কুলের পাশের এক দিনমজুর গৃহবধূর বাড়িতে যাওয়া-আসা করে। এরই মধ্যে শিক্ষক নিরোদ চন্দ্র রায় ওই গৃহবধূকে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ার প্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ রাজি না হলে তাকে টাকা-পয়সাসহ নানাভাবে প্রলোভন দেন ওই শিক্ষক। বিষয়টি ওই গৃহবধূ তার স্বামী ও স্থানীয় লোকজনকে জানায়। এরপর ওই শিক্ষক আর এমনটা করবে না বলে এলাকার লোকজনকে জানায়। গত ২৫শে এপ্রিল দুপুরে ওই গৃহবধূ তার নিজ বাড়িতে রান্না করছিলেন। এ সময় শিক্ষক নিরোদ চন্দ্র বাড়িতে ঢুকে রান্না ঘরে গিয়ে পিছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।
এতে বাধা দিলে পরনের কাপড়-চোপড় টানাটানি করে ছিঁড়ে ও গৃহবধূকে বিবস্ত্র করে ফেলে। ইজ্জত বাঁচাতে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নিরোদ চন্দ্র তাকে কিল ঘুষি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক নিরোদ চন্দ্রের বিরুদ্ধে ওই দিন সন্ধায় থানায় এজাহার দায়ের করেন ওই গৃহবধূ।
শিক্ষক নিরোদ চন্দ্র প্রভাবশালী হওয়ায় ঘটনার তিন দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। এ বিষয়ে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় কেউ এজাহার দিয়েছেন কিনা- তিনি তা জানেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
