এইমাত্র পাওয়া

শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন পার্বত্য চট্টগ্রামে স্থানীয় বাসিন্দারা

খাগড়াছড়িঃ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে,স্থানীয় মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৮ এপ্রিল) খাগড়াছড়ির মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, “আগামী পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সঙ্গে পদায়ন করা শিক্ষকরা যাতে ইচ্ছামতো বদলী হতে না পারেন, সেজন্যও কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।”

অনুষ্ঠানে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী বক্তব্য দেন। এর আগে, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.