কুষ্টিয়ায় বিষাক্ত মদ পান করে প্রকৌশল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে তারা মারা যান বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাসিন্দা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত উল্লাহ শিপু (২৬), সদর উপজেলার বড় আইলচারা এলাকার মো. শাহিন (৪৭) ও মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মো. রতন (২১)।
চিকিৎসক তাপস কুমার জানান, রোববার রাতে বিভিন্ন এলাকায় বিষাক্ত তরল পদার্থ পান করে আশঙ্কাজনক অবস্থায় একে একে আট জন রোগী হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। অসুস্থ পাঁচজনের অবস্থাও ভালো নয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
