মো. সাইফুল ইসলামঃ নতুন কারিকুলাম বাস্তবায়নে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।
শ্রেণি কার্যক্রম আনন্দদায়ক হওয়ায় শিক্ষার্থীরা নতুন কারিকুলামকে আনন্দের সাথেই গ্রহণ করছে যা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালীন শিক্ষার্থীদের গ্রুপ ওয়ার্ক, স্কিল কোর্স গুলোতে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেই অনুধাবন করা যায়। গ্রুপ ওয়ার্ক কাজে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা বাড়ছে যা থেকে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তারা অর্জন করতে পারবে যোগ্যতা । শিক্ষার্থীকে শিখনকালীন মূল্যায়নে শতভাগ অংশ গ্রহণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন ।
সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক/ মা সমাবেশ করে নতুন কারিকুলাম, শিখনকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের ধারণা দিলে আশা করা যায় শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ নিশ্চিত করা যাবে। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অভিভাবক সমাবেশ শুরু করেছে।
প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে সম্মানিত শিক্ষকগণ আন্তরিকভাবে প্রশিক্ষণে রপ্ত সিমুলেশন ক্লাস অনুযায়ী পাঠদান নিশ্চিত করলে নতুন কারিকুলাম বাস্তবায়ন অত্যন্ত সহজ হবে এবং সেক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণকে আবশ্যিকভাবে ক্লাস রুটিন করে স্ব স্ব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে হবে ।
বর্তমানে প্রতিষ্ঠান প্রধানগণের প্রশিক্ষণ চলছে । আমরা আশা করছি প্রতিষ্ঠান প্রধানের গতিশীল নেতৃত্বে সম্মানিত শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টায় নতুন কারিকুলাম শতভাগ বাস্তবায়ন হবে ।
উল্লেখ্য যে আমার নিজ কর্মস্থল কুমিল্লার বরুড়া উপজেলায় কারিকুলাম বাস্তবায়ন চলছে ক্লোজ মনিটরিং এর মধ্য দিয়ে যেখানে সম্মানিত শিক্ষকগণ আন্তরিকভাবে পাঠদান করছেন সিমুলেশন ক্লাস অনুযায়ী। আশা করছি আমরা কারিকুলাম বাস্তবায়নে সাকসেস হবো ।
লেখকঃ শিক্ষা কর্মকর্তা
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
