এইমাত্র পাওয়া

ইফতার নিয়ে পথে পথে ইউএনও

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ছবিতে হাস্যোজ্জ্বল যে মানুষটিকে ইফতার নিয়ে পথচারীদের কাছে দেখা যাচ্ছে তিনি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিম উদ্দিন রুবেল। তিনি প্রতিদিন সাধারণ মানুষের হাতে হাতে ইফতার পৌঁছে দিচ্ছেন। তার এই ইফতার পৌঁছে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইউএনও আজিম উদ্দিন রুবেল তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিন দুইশ পথচারীকে ইফতার করান। গরিব, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের সঙ্গে ইফতার করেন।

রিকশাচালক হায়দার জানান, প্রায়ই রাস্তায় ও ব্রিজের ওপর ইফতার দিচ্ছেন উপজেলার ইউএনও স্যার। ইফতার পেয়ে গরিব মানুষ সবাই তার জন্য দোয়া করি এবং তার কাজে আমরা সবাই খুশি।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল জানান, সমাজে অনেক লোক রোজা রেখেছেন; কিন্তু ইফতারে তাদের খাবার জোটে না। ভালো কিছু খাবার খেয়ে ইফতার বা সেহেরি করতে পারেন না। অনেক লোক আছে শুধু পানি দিয়ে ইফতার করেন। তাদের কথা চিন্তা করে পবিত্র রমজান মাসে আমার ব্যক্তিগত তহবিল হতে প্রতিদিন দুইশ পথচারীকে ইফতার করাই। এই মহৎ কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। আমার এই অনুপ্রেরণা দেখে সমাজের বিত্তশালী অনেকেই এগিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.