এইমাত্র পাওয়া

আন্দোলনের মুখে ডিগ্রি পরিবর্তন করতে যাচ্ছে শেকৃবি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আন্দোলনের মুখে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের বিবিএ ইন এগ্রিবিজনেসের শিক্ষার্থীদের ডিগ্রি পরিবর্তন করতে যাচ্ছে প্রশাসন। গতকাল বুধবার এক জরুরি সভায় অনুষদের ৩৩ জন শিক্ষকের মধ্যে ২০ জন লিখিত ও পাঁচজন মৌখিকভাবে ডিগ্রি পরিবর্তনের পক্ষে মতামত দেন।

লিখিত মতামত একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে বলে জানিয়েছেন ওই অনুষদের ডিন মো. আব্দুল লতিফ।

গত ১২ মার্চ এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ২৩৫ জন শিক্ষার্থী বিবিএ ইন এগ্রিবিজনেস ডিগ্রির পরিবর্তে বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিকস এবং এমবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন ম্যানেজমেন্ট ও এমবিএ ইন ফাইন্যান্স ডিগ্রির পরিবির্তে এমএস ডিগ্রি চালুর আবেদন জানিয়ে স্মারকলিপি দেন। এরপর দাবি আদায়ে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা।

এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন মো. আব্দুল লতিফ বলেন, ‘ডিগ্রি পরিবর্তনের বিষয়ে আমরা সভা করেছি। এতে অনুষদের ৩৩ জন শিক্ষকের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিক্ষার্থীদের দাবির পক্ষে মত দিয়েছেন। অনুপস্থিত আরো পাঁচজন ফোনে মৌখিকভাবে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা সভার সিদ্ধান্ত লিখিতভাবে একাডেমিক কাউন্সিলে পেশ করব। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।’

এমন খবর শুনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তাঁরা শিগগিরই ক্লাসে ফিরতে চান। দাবি মেনে নেওয়ায় তাঁরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.