এইমাত্র পাওয়া

পার্ট-টাইম চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বিপিও প্রতিষ্ঠান ফিফো টেক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিপিও বিভাগে পোর্ট-টাইম চাকরির সুযোগ দিচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : বিপিও ট্রেইনি। পদের সংখ্যা : ১৫০। আবেদন যোগ্যতা : কমপক্ষে ডিপ্লোমা, মাস্টার্স বা স্নাতক পাস। তবে প্রার্থীর বয়স ২১-৩৯ বছরের মধ্যে হতে হবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৩ এপ্রিল, ২০২৩

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। দৈনিক ট্রেনিং ভাতা ১৫০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.