এইমাত্র পাওয়া

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ভোলাঃ জেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ও দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে কলেজছাত্রী শিখা (১৭) ও ওই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫)। কলেজছাত্রী রিমা শিখা স্থানীয় হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সকাল ৯টার দিকে ওই ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়েরহাট বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। পুলিশ বাসটিকে জব্দ ও চালককে আটক করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.