নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ হলের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে তিন শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীর মধ্যে রয়েছে সিএসই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ মোরসালিন, ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ এবং ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী মো. নিজাম।
শুক্রবার ডিআইইউর ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়ে জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, ৮ মার্চ রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর হলে সংগঠিত ঘটনায় সংশ্লিষ্ট থাকার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব শিক্ষার্থকে হল ও ক্যাম্পাসে প্রবেশসহ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
হামলার বিষয়ে বহু প্রতিবার বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. এ টি এম মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিত, সাকিব, মোসাদ্দেক, শাওমেন ও নাজমুল। অভিযোগের তারা জানায়, ক্যান্টিনে খাবার বিল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এমন হামলা করা হয়।
অভিযোগে বলা হয়, নাদিম মারধরের এক পর্যায়ে লুকিয়ে রাখা রড দিয়ে মুহিতকে আঘাত করতে থাকে। পরে চেয়ার দিয়েও মারতে থাকে। এতে গুরুতর আহত হয়ে মহিত কনিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
