নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় প্রকাশিত ফলাফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর স্থগিতকরা ফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বৃত্তির ফল প্রকাশ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
যেভাবে ফল দেখবেন:
গত বছরের ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা সিদ্ধান্ত নেওয়া হয়। ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী ও পরের বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী চালু করে সরকার। এ দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।
এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এস পাঠানোর নিয়ম হলো- DPEThana/Upazila Code No.<> Roll Number<>Year<> and Send to 16222.
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
