নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ মার্চ পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
বুধবার (১ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ফেব্রুয়ারি ২০২৩ মাসের বেতন-ভাতা’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২.৬০১/৪ তারিখ : ০১-০৩-২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
