নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের দ্বায়িত্ব শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্যে প্রক্টর হিসেবে অধ্যাপক ড. আজহারুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। কাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে প্রক্টরের কার্যালয়ের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
অধ্যাপক ড. আজহারুল ইসলাম বর্তমানে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রক্টর হওয়ার আগে তিনি সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০১৪ সালে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশার শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হলের এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেছিলেন।
ড. আজহারুল ইসলাম ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
