এইমাত্র পাওয়া

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক দুলাল

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তার যোগদানকালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন ।

এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। অধ্যাপক বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.