নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গড়েরহাট মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)।
বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী হাসান মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান এবং বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মাইজপাড়া ইউনিয়নে দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
