রফিকুল আলম বকুল।।
‘ এসো মিলি প্রাণের স্পন্দনে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘
এই প্রতিপাদ্য কে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ্যাকাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে রিইউনিয়ন – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ্যাকাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর সভাপতি কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাকাউন্টিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ এক্রোডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান প্রফেসর ডঃ মেসবাহউদ্দিন আহমেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ ইমদাদুল হক্, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ কামালউদ্দীন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডঃ গোলাম মোস্তফা ও এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা আব্দুল মমিন পাটোয়ারী। অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে এলামনাই এর কমিটি ঘোষণা করা হয়। তিন সদস্ল্যের নির্বাচন কমিশনের প্রধান আব্দুল মমিন পাটোয়ারী এলামনাইদের কন্ঠ ভোটে বর্তমান সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হাসান রিপন সভাপতি হিসেবে পুননির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান চপল নির্বাচিত হয়।
অনুষ্ঠানে তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয় ক্যাম্পাস। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আনন্দিত ও উদ্বেলিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
