নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগে বছর শেষে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পাস করতো। কিন্তু শিক্ষার্থীরা দক্ষ হয়েছে কি না সেটা বোঝা যেতো না। পরীক্ষায় ভালো করলেও আমরা কিছু শিখিনি। সেই না শেখার ব্যর্থতা শিক্ষকদের।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘আমরা দোষারোপ করি শিক্ষার্থী ও অভিভাকদের। শিক্ষার্থী পাস করেনি কেন, তার বুদ্ধি কম ও মেধাহীন বলে দোষারোপ করি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল-বিভ্রান্তমূলক চিন্তাধারা। মেধা প্রমাণ করার কিছু নেই। আপনার (শিক্ষক) কাজ হলো মেধা সৃষ্টি করা।’
সভায় সভাপতিত্ব করেন পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মীর মো. আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
