ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের স্কলার হলেন বাংলাদেশি শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক, কুবিঃ ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

ব্রুনাইয়ের বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভিজিটিং স্কলার হিসেবে ড. জান্নাতুল ফেরদৌসকে এক মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে। গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সেক্রেটারি ডায়াং হাজাহ জোয়ান্নাহ বিনতি হাজি ইয়াকব স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে কতৃপক্ষ।

এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ড. জান্নাতুল ফেরদৌস জানান, শেখার কোনো বিকল্প নেই। আমি সেখানে শেখার জন্য যাচ্ছি। আশা করি এই যোগ্যতা আমাকে বহুদূর এগিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই, যারা আমার এই অর্জনে একান্ত সহযোগিতা করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.